শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ মো: শামছুজ্জোহা তার সদিচ্ছার সারথি হিসেবে পাশে চান সমাজের বিত্তবানদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ সেপ্টেম্বর ফেনী আসার সুবাদে ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে ফেনী শহর ও আশপাশের এলাকা দীর্ঘ ৩৩ বছর পর চলতি মাসেই চালু হতে যাচ্ছে উত্তর চট্টগ্রামের সু’বিশাল বাস টার্মিনাল, ভোগান্তি কমবে চালক-সহকারী ও যাত্রীদের করিমগঞ্জে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ১ উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বাজারে নামে পান দোকানী কামে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে মাদক সহ আটক করেছে পুলিশ। কামরাঙ্গীরচরে শ্রমিক জোটের সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় নিহত ২ জনের পরিচয় সনাক্ত চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার তারে জড়িয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত পতনের বৃত্তে পুঁজিবাজার, দীর্ঘস্থায়ী দরপতনে ক্ষয়ে যাচ্ছে বিনিয়োগকারীর পুঁজি, ফিরছে না আস্থা চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন কালে আকস্মিক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত ও ১ উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর: আহত কর্মকর্তা গুরুতর: আহত

দীর্ঘ ৩৩ বছর পর চলতি মাসেই চালু হতে যাচ্ছে উত্তর চট্টগ্রামের সু’বিশাল বাস টার্মিনাল, ভোগান্তি কমবে চালক-সহকারী ও যাত্রীদের

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

দীর্ঘ ৩৩ বছর পর চট্টগ্রাম মহানগরীতে সু’বিশাল জায়গা সম্বৃদ্ধ আররো একটি অত্যাধুনিক বাস টার্মিনাল চালু হতে যাচ্ছে আগামী মাসেই। চট্টগ্রাম শহরের অধিক ব্যস্ততম: এলাকা কদমতলী ও বহদ্দারহাটে দু’টি বাস টার্মিনালের পর নগরীর জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও বালুচরা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৮ দশমিক ১০ একর জায়গার উপর আলোচ্য বাস টার্মিনালটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
এ’টি হবে বন্দর নগরী চট্টগ্রামে তৃতীয় বাস টার্মিনাল।
যেখানে বাসের পাশাপাশি ট্রাকের জন্য ও আলাদা জায়গা থাকবে।
টার্মিনালটি চলতি মাসে উদ্বোধনের পর পুরোদমে চালু হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে টার্মিনালের মূল ভবনের ফিনিশিং ও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। যাহা চলতি মাসের মধ্যেই শেষ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেলো।
প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসীম উদ্দিন বলেন, মূল ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে ভবনের ফিনিশিংয়ের কাজ, বাগান ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। তিনি জানান, আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। টার্মিনালটির ব্যবহার শুরু হলে সুবিধা পাবে দেশের দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির লাখো বাসিন্দা। এতে চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ অক্সিজেন এলাকার নিত্যদিনের যানজটের যন্ত্রণা থেকে ও মুক্তি পাবেন চট্টগ্রাম মহা নগরবাসী।
চট্টগ্রাম জেলার উত্তরাঞ্চলে অবস্থিত হাটহাজারী, রাঙ্গুনিয়া, খাগড়াছড়ি, রাঙামাটি অভিমুখী বাস-ট্রাকের জন্য কোনো টার্মিনাল নেই। টার্মিনাল না থাকায় এসব সড়কের বিভিন্ন জায়গায় রাস্তার উপর যানবাহন দাঁড়িয়ে থাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় কুলগাঁও এলাকায় বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) । টার্মিনালটি চালু হলে চট্টগ্রামের উত্তরাঞ্চলের যানজট অনেকাংশে কমে যাবে বলে মনে ও করছেন সংশ্লিষ্টরা।
১৯৬৬ সালে চট্টগ্রাম মহা নগরীর প্রথম বাস টার্মিনাল নির্মিত হয় কদমতলীতে। দ্বিতীয় টার্মিনাল নির্মিত হয় বহদ্দারহাটে ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ৩৩ বছরেও নির্মাণ হয়নি কোনো বাস টার্মিনাল। সিটি বাস টার্মিনাল প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে অনুমোদন হয়। নানা জটিলতায় প্রায় আট বছরেও প্রকল্পের কাজ শেষ করতে পারেনি চসিক।
প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য ব্যয় হয়েছে ১০৩ কোটি ১৫ লাখ টাকা।
এ ছাড়া, ভূমি উন্নয়নে ৩ কোটি ৩৭ লাখ টাকা, অবকাঠামো উন্নয়নে ৭ কোটি ৫০ লাখ টাকা, ইয়ার্ড নির্মাণ বাবদ ২৫ কোটি টাকাসহ মোট ৩৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এই টার্মিনাল থেকে দূরপাল্লার ও আন্তঃনগর উভয় ধরনের বাসই ছাড়বে। টার্মিনালটিতে মোট ১৬০টি বাস-ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
রাঙামাটি ও খাগড়াছড়ি বাস মালিক সমিতির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে অক্সিজেন হয়ে প্রতিদিন রাঙামাটি, খাগড়াছড়ি বাদেও উত্তর জেলার বিভিন্ন রুটে ৫০০ থেকে ৬০০ বাস চলাচল করে।
চট্টগ্রাম-নাজিরহাট- খাগড়াছড়ি বাস- মিনিবাস মালিক সমিতির নের্তৃবৃন্দ জানান, রাঙামাটি- খাগড়াছড়ি সহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন রুটে দৈনিক নিয়মিত ৫ শতাধিক বাস চলাচল করে। কিন্তু, স্থায়ী টার্মিনাল নেই কোথাও। তাই মুরাদপুর কিংবা অক্সিজেন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী নিতে হয় বাস গুলোতে। এতে নগরীর অন্য রুটে চলাচলকারী যানবাহন কে দুর্ভোগে পড়তে হয় অহরহ। নতুন এই টার্মিনাল চালু হলে উত্তরের রুট গুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। অক্সিজেন সহ সংশ্লিষ্ট কয়েকটি রুটে যানজট কমে আসবে।
জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আনিসুর রহমান সোহেল সংবাদ মাধ্যমকে বলেন, কুলগাঁও বালুচরা বাস টার্মিনাল সহ বেশ কিছু প্রকল্পের কাজ আমাদের শেষ পর্যায়ে। সিটি কর্পোরেশন এর মেয়র মহোদয় দু’এক দিনের মধ্যেই এগুলো চালু বা উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, আমরা আশা করছি- খুব শীঘ্রই বাস ওই টার্মিনালটি চালু করা হবে।
নতুনত্বের ছোঁয়া নিয়ে শুভ উদ্বোধনের মাধ্যমে চালু হতে যাওয়া উক্ত বাস টার্মিনালটিতে যাহা যাহা থাকছে- টার্মিনালের প্রবেশ পথে একটি তিন তলা ভবন থাকবে। এ ছাড়া, একটি সিটি বাস টার্মিনাল, একটি আন্তঃনগর বাস টার্মিনাল, ২৫টি যাত্রী বোর্ডিং লেন, ১৪টি অতিরিক্ত ওয়েটিং লেন, একটি বড় খোলা হল রুম এবং তথ্যকেন্দ্র, পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেট, ২২টি টিকিট কাউন্টার, যাত্রীদের বসার জায়গা, ওয়াইফাই সুবিধা, লাগেজ রুম, ট্যাক্সি বুকিং রুম, ফাস্ট এইড স্টেশন, রেস্তোরাঁ, এসি বাসের যাত্রীদের বসার জায়গা, বাস-ট্রাক মালিকদের জন্য অফিস এবং বাস কর্মচারীদের আবাসন কক্ষ থাকবে যথারীতি। আংশিক নিউজ সহযোগীতায় -ইমরান বিন ছবুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page