
৯৯৯ এর পুলিশ ইন্সপেক্টর সৈয়দ মো: শামছুজ্জোহা তার সদিচ্ছার সারথি হিসেবে পাশে চান সমাজের বিত্তবানদেরকে।
খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ি এলাকা মাটিরাঙ্গা উপজেলার জয়নাল মেম্বার পাড়া গ্রাম। যে গ্রামে কয়েক কিলোমিটারের মধ্যে মুসল্লিদের সালাত আদায় করার জন্য নেই কোন মসজিদ। সেই গ্রামে মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন পুলিশ ইন্সপেক্টর শামসুজ্জোহা। তার সাথে সহযোগিতার হাত মিলিয়েছেন তাঁরই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা।
মসজিদ নির্মাণের পাশাপাশি মাদ্রাসাও নির্মাণ হবে সেখানে, ইনশাআল্লাহ।
এ পর্যন্ত জমি ক্রয় করা হয়েছে এক একর। গতকাল উক্ত জমির চারদিকে বিভিন্ন রকমের ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
বৃক্ষ রোপনে শামছুজ্জোহার সফরসঙ্গী ছিলেন তারই বন্ধু গাইবান্ধা গ্রুপের চেয়ারম্যান লায়ন মো: আবুল হোসেন, ব্যবসায়ী জি এম রাসেল, ব্যবসায়ী মো: জিন্নাত শেখ, পুলিশ ইন্সপেক্টর মো: বায়েসুল ইসলাম প্রমুখ।
শামছুজ্জোহার বন্ধুরা এই মহতী কাজে সব সময় তার পাশে থাকবেন মর্মে অভিমত প্রকাশ করেছেন।
শামছুজ্জোহা তার শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরকে এই মহতী কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
তারিখঃ ০৯/০৯/২০২৬ ইং