এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
ট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে গতকাল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি ব্যবসায় প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে চাই হয়ে গেছে।
এ ছাড়া আগুনে ৪টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি পরিবার। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন হারিয়ে অনেকের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা তাদের স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় অধিবাসীদের মধ্যে এ ঘটনায় সহমর্মিতা প্রদর্শন এর ভাব দেখা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
এমনোতর: সময়ে সীতাকুন্ডের এমপি, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও মেম্বার না থাকায় সরকারি ভাবে কোনো ধরনের কিছু করার সংবাদ পাওয়া যায়নি।
তবে, ইউনিয়ন বিএনপি’র দায়িত্ববান নের্তৃবৃন্দরা খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন, শান্তনা দেন এবং সম্ভাব্য কিছু করে দেয়ার আশ্বাস ও দেন।