বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ঘটনা পরকীয়ার আভাস চট্টগ্রামের ৯ নং মীরসরাই সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী রেজাউল করিম বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি চট্টগ্রামের হালিশহরে ব্যাংক ম্যানেজার আবুল হোসাইন’র ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিললো চিরকুট।ষ, আত্মহত্যা কি না তা সন্দহাতীত চট্টগ্রামের সীতাকুণ্ডের শেখেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই , কোটি টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে প্রায় ২ কোটি টাকা বরাদ্দের সড়কের দেড় কিলোমিটার নির্মাণকাজে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ, উখিয়ায় পৃথক মামলায় ৩ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বেগম জিয়ার নারী জাগোরনের ভূমিকা কোন অংশে কম নয়: এমপি মিলন সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান প্যানেল চেয়ারম্যান মাসুম চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি নেতা মঞ্জুর পৃষ্ঠপোষকতায় তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত: বিতর্ক প্রতিযোগিতা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারকে নতুন বাড়ি বুজিয়ে দিলেন রুহুল কবির রিজভী।

চট্টগ্রামের হালিশহরে ব্যাংক ম্যানেজার আবুল হোসাইন’র ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিললো চিরকুট।ষ, আত্মহত্যা কি না তা সন্দহাতীত

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শহরের হালিশহর এলাকার খোরশেদবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে জনতা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে ইম্পিরিয়াল আরকিট ভবনের ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার (৩৯) হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা ও এজাহার দায়ের করেছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে নিহত ব্যাংক কর্মকর্তার লেখা একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করা হয়েছে।
এজাহারে আবুল হোসাইনের সহধর্মিণী শারমিন আক্তার উল্লেখ করেন, রোববার রাতের খাবার শেষে আনুমানিক রাত ১টার দিকে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান। সোমবার ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে ফজরের নামাজ পড়ার জন্য উঠে অন্য কক্ষে গিয়ে দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করলে তিনি আবুল হোসাইনকে ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে ছেলে ও স্বজনরা এসে চাদর কেটে তাকে নিচে নামান। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে হালিশহর থানা-পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
চিরকুটে যা লিখে গেছেন ব্যাংক কর্মকর্তা-
মৃত্যুর পূর্বে ১৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে লেখা চিঠিতে আবুল হোসাইন তার চরম মানসিক ও আর্থিক চাপের কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, গত কয়েক মাস ধরে তিনি নানাবিধ সমস্যা ও মানসিক কষ্টে ভুগছিলেন। বিশেষ করে ‘মোহাম্মদপুর জিবি শাখার’ দায়িত্ব নেওয়ার পর থেকে তার ওপর নানা ধরনের পেশাগত চাপ বাড়তে থাকে।
চিঠিতে তিনি লেখেন, আমি গত কয়েক মাস যাবত নানাবিধ সমস্যার মধ্যে আছি। বিশেষ করে মোহাম্মদপুর জিবি শাখার দায়িত্ব নেওয়ার পর থেকে নানাবিধ প্রেশার লোন দেওয়া-না দেওয়া, বদলি সহ আরো কতো কি।
এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ীর কাছে পাওনা টাকা না পাওয়ায় তিনি আর্থিক সংকটে ছিলেন উল্লেখ করে লেখেন, আমার গত কয়েক মাস যাবত বিভিন্ন ব্যবসায়ী মানুষের কাছে পাওনা টাকা না পাওয়াতে অনেক কষ্ট হচ্ছে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ২০২১ সালের একটি চেকসংক্রান্ত বিষয়ে লালদিঘী শাখার তৎকালীন ব্যবস্থাপক (জিবি) হিসেবে তার ও অন্য সহকর্মীদের নামে সম্প্রতি একটি সিআর মামলা হয়, যা তিনি দুই সপ্তাহ আগে জানতে পারেন। নিজেকে শতভাগ নির্দোষ দাবি করে তিনি লেখেন, এই দুশ্চিন্তায় গত দুই-তিন সপ্তাহ ধরে তিনি ঘুমাতে পারছিলেন না।
চিঠির শেষ অংশে তিনি পরিবার ও সন্তানদের দেখে রাখার আকুতি জানিয়ে লেখেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমাকে সবাই ক্ষমা করে দিয়েন।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও উদ্ধারকৃত চিরকুটের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ব্যাংক ম্যানেজার আবুল হোসাইন এর জন্ম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ সাত বাড়িতে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দুই ছেলে সন্তানের পিতা। তিনি কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি পাস করেন। পরে সাউস সন্দ্বীপ কলেজ উচ্চমাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করেন।
আজ ১৪ সেপ্টেম্বর সোমবার মাগরিবের নামাজের পর হালিশহর এ ব্লক বাস ষ্টান্ডে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার দ্বিতীয় জানাজার নামাজ আজ সোমবার সারিকাইত ৩ নম্বর ওয়ার্ডস্থ সাত বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে রাত ১০টায় অনুষ্ঠিত হবে। এরপর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page