বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ- মিছিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ মাদক মামলায় ১, অনলাইন জুয়ায় ৪ ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৪ জন; মোবাইল কোর্টে সাজা ১৪ জনের জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পর স্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর পর তাদের-ই সু’যোগ্য সন্তান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান’র যোগদান ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতে ঠাসাঠাসি বিএনপি’, একক প্রার্থী চুড়ান্ত নিয়ে এগুচ্ছে জামায়াত চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য

ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ মাদক মামলায় ১, অনলাইন জুয়ায় ৪ ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৪ জন; মোবাইল কোর্টে সাজা ১৪ জনের

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে জানা যায়, নিয়মিত মাদক মামলায় এজাহারনামীয় একজন এবং অনলাইন জুয়া খেলার অপরাধে দায়ের করা মামলায় এজাহারনামীয় চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া মাদক সেবন ও রাখার অপরাধে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে সাজা দেওয়া হয়েছে। একই সময়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট ২৬ জনকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা বলেন, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে ভৈরবের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page