বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ- মিছিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ মাদক মামলায় ১, অনলাইন জুয়ায় ৪ ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৪ জন; মোবাইল কোর্টে সাজা ১৪ জনের জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পর স্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর পর তাদের-ই সু’যোগ্য সন্তান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান’র যোগদান ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতে ঠাসাঠাসি বিএনপি’, একক প্রার্থী চুড়ান্ত নিয়ে এগুচ্ছে জামায়াত চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ


মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
‎সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় থেকে দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।

‎এ সময় মনোনয়নপত্র প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। তিনি মনোনয়ন সংগ্রহকারীকে নির্বাচন কমিশনের জারিকৃত নতুন কিছু নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি আসন্ন সংসদ উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জামায়াতে ইসলামীর সহযোগিতা কামনা করেন।
‎মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

‎উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page