মো: আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন ধরে অসাধু মাছ ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
একাধিক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে।
পরে জব্দকৃত মাছগুলো অপচয় না করে স্থানীয় মাদরাসায় দান করে দেওয়া হয়েছে।
একই সাথে মাওনা ব্রিজের নিচের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও ব্যানার উচ্ছেদ করা হয়েছে।
অপরাধীদের কঠোর শাস্তি হোক এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক এটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।