শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: মির্জা ফয়সল চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে দেশটা আমাদের সবার, আমরা দেশ-গ্রামের উন্নয়ন করতে চাই, দলের কেউ অপরাধের সাথে জড়িত থাকলে কোনো ছাড় নাই ….নুরুল আমিন এমপি চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল মিলে দগ্ধ ৪ জনের মধ্যে চীনা নাগরিক সহ ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। চট্টগ্রামের বহদ্দারহাটের বাসা থেকে ১৯ দিন যাবত নিখোঁজ দুই সন্তানের মা নাজমা!সন্তানরা মায়ের অপেক্ষায় শুধু ভালো ছাত্র হলেই চলবে না, একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন এবং প্রতিহিংসা মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে।” ..আবিদুল ইসলাম খান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী জামিনে বেরিয়েই বেপরোয়া?” টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিন? কাশিমপুরে হাতিমারা কলেজ মাঠে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত।

জামিনে বেরিয়েই বেপরোয়া?” টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিন?

 

মুভি বাংলা টেলিভিশন ও জাতীয় দৈনিক আলোর সময় অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে। অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে পুরোনো মামলা, হামলা-সংঘর্ষ, সম্পদ দখল, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগও সামনে এসেছে।

ডিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর থানা এলাকা থেকে সৈয়দ আল আমিনকে গ্রেফতার করা হয়। ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বাড্ডা থানার মামলা নং–৪০(০৭)২৫ রয়েছে। ওই মামলায় ১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/১০৯/৩৪ ধারার উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে জামিনে থাকা আল আমিনকে ঘিরে নতুন করে বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে মুভি বাংলা টেলিভিশন ও আলোর সময় অফিসে হামলার পরিকল্পনার অভিযোগকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

সৈয়দ আল আমিনকে বিভিন্ন প্রতিবেদনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া তার বিরুদ্ধে সম্পদ দখল, জায়গা-জমি নিয়ে বিরোধ, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। এসব বিষয়ে একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি থাকার সত্যতা পাওয়া গেছে।

এদিকে, মুভি বাংলা টেলিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরেও আনা হয়েছে।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা, তিনি বর্তমানে কোন কোন মামলায় জামিনে রয়েছেন এবং অফিসে হামলার পরিকল্পনার অভিযোগের বিষয়ে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে।

মুভি বাংলা টেলিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া আইনগত ব্যবস্থা এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য আসবে পরবর্তী প্রতিবেদনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page