এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর আবাসিক এলাকা বহদ্দারহাটস্থ চান্দগাঁও এর বাসা থেকে বের হওয়ার পর ২৬ বছর বয়সী নাজমা আক্তার ১৯ দিন নিখোঁজ রয়েছেন।
১৯ দিন পেরিয়ে গেলে ও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নাজমা আক্তারের দু’টি অবুঝ সন্তান রয়েছে। মায়ের ফিরে আসার অপেক্ষায় রয়েছে ছোট দুই অবুঝ সন্তান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ও তার সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় ভুগছেন।
পারিবারিক সূত্র জানায়, নিখোঁজের সময় তার পরনে ছিলো সাদা বোরকা। গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং মুখমণ্ডল গোলাকার।
কেউ নাজমা আক্তারকে কোথাও দেখে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সাথে ০১৬২৫-৩৬১৪৫০ নাম্বারে অথবা সরাসরি
বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক, চট্টগ্রাম ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।