শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: মির্জা ফয়সল চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে দেশটা আমাদের সবার, আমরা দেশ-গ্রামের উন্নয়ন করতে চাই, দলের কেউ অপরাধের সাথে জড়িত থাকলে কোনো ছাড় নাই ….নুরুল আমিন এমপি চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল মিলে দগ্ধ ৪ জনের মধ্যে চীনা নাগরিক সহ ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। চট্টগ্রামের বহদ্দারহাটের বাসা থেকে ১৯ দিন যাবত নিখোঁজ দুই সন্তানের মা নাজমা!সন্তানরা মায়ের অপেক্ষায় শুধু ভালো ছাত্র হলেই চলবে না, একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন এবং প্রতিহিংসা মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে।” ..আবিদুল ইসলাম খান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী জামিনে বেরিয়েই বেপরোয়া?” টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিন? কাশিমপুরে হাতিমারা কলেজ মাঠে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত।

চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) দুপুরে মীরসরাই উপজেলা অডিটোরিয়াম এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস আইয়ুবুর রহমান তৌফিক সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে ও মীরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু ও সদস্য সচিব নাঈম সরকার এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, আজিজুর রহমান চৌধুরী, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বিএনপি নেতা নাসির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নের্তৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page