শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: মির্জা ফয়সল চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে দেশটা আমাদের সবার, আমরা দেশ-গ্রামের উন্নয়ন করতে চাই, দলের কেউ অপরাধের সাথে জড়িত থাকলে কোনো ছাড় নাই ….নুরুল আমিন এমপি চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল মিলে দগ্ধ ৪ জনের মধ্যে চীনা নাগরিক সহ ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। চট্টগ্রামের বহদ্দারহাটের বাসা থেকে ১৯ দিন যাবত নিখোঁজ দুই সন্তানের মা নাজমা!সন্তানরা মায়ের অপেক্ষায় শুধু ভালো ছাত্র হলেই চলবে না, একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন এবং প্রতিহিংসা মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে।” ..আবিদুল ইসলাম খান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী জামিনে বেরিয়েই বেপরোয়া?” টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিন? কাশিমপুরে হাতিমারা কলেজ মাঠে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত।

দেশটা আমাদের সবার, আমরা দেশ-গ্রামের উন্নয়ন করতে চাই, দলের কেউ অপরাধের সাথে জড়িত থাকলে কোনো ছাড় নাই ….নুরুল আমিন এমপি

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন কড়া ভাষায় বলেছেন- দেশটা আমাদের সবার, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি দেশ-গ্রামের উন্নয়ন করার জন্য।মানুষ আমাদের নির্বাচিত করেছে অপরাধ প্রবনতা দুর করে শান্তিতে বসবাস করার জন্য।
সুতরাং, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আমাদের উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করা কঠোর হস্তে দমন করা হবে।
স্ব স্ব এলাকাকে মাদকমুক্ত সহ সকল ধরনের অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য দলমত নির্বীশেষে সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, যে কোনো অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ব্যাক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং থাকতে পারে ও না।আর সেই জন্য বিএনপি’র কেউ হলে ও তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। এই জন্য প্রত্যেকে নিজ নিজ এলাকায় অপরাধীদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করে যেতে হবে। প্রয়োজন মাফিক আমাদেরকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। মনে রাখতে হবে- বিএনপি’র চেয়ারম্যান ও দেশের সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ‘ সবার আগে বাংলাদেশ’ শ্লোগান বুকে ধারণ করে দেশের জন্য কাজ করে যেতে হবে।মনে রাখতে হবে-দেশটা আমাদের সবার, দেশ টিকে থাকলে আমরা ও টিকে থাকতে পারবো। তিনি দলের সুনাম রক্ষার্থে দলীয় নেতা কর্মীদের অপরাধ প্রবনতার দিকে খেয়াল রেখে দেশ- এলাকা এবং মানুষের জন্য স্বচ্ছ মানসিকতায় কাজ করে যাওয়ার জন্য সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
নুরুল আমিন এমপি বলেন, যে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে দলের কোনো নেতা কর্মীদেরকে ও ছাড় দেয়া হবেনা।
নুরুল আমিন এমপি ৩ অক্টোবর (শনিবার) বিকালে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৬ ইউনিয়ন এবং ২ পৌরসভার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের দায়িত্ববান নেতা সহ সাধারণ নেতা কর্মীদের নিয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page