রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে মাটি কাটা গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে মীরসরাইকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির অগ্রযাত্রা অব্যাহত চট্টগ্রামের মীরসরাইয়ের মেয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় থাকা পুলিশের এসআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছে তার স্ত্রী। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট’র দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে ২ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে লালবাগে জমিদারি ভোজকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট একজন নুরুল আমিন এমপি আধুনিক মীরসরাইয়ের রুপকার : কিন্তু, তার সু’নামধর্মী কর্মের বাধা হয়ে দাড়াচ্ছে বিএনপি’র নেতা নামধারী কতিপয়রা!

ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ

 

মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি জেলা বিএনপির সহসভাপতি।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। তিনি জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতা মো. ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমিনসহ মোট ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ কে পাচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর ওবায়দুল্লাহ মাসুদ জানিয়েছিলেন, একই দিনে দল থেকে তাঁদের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাঁরা মনোনয়নপত্র জমা দেন। প্রতীক বরাদ্দের আগে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থীর নাম পাঠানোর কথা ছিল। তালিকায় যাঁর নাম থাকবে, তিনিই ‘ধানের শীষ’ প্রতীক পাবেন এবং অপর প্রার্থী দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করবেন।
ওবায়দুল্লাহ মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির অপর প্রার্থী মির্জা ফয়সল আমিনের প্রার্থিতা বহাল থাকছে। এখন নির্বাচন কমিশনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে তাঁর নাম পাঠানো এবং দলীয় প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির পাশাপাশি ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের মনোনয়নও বৈধ হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page