বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা ৪ ও ৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে চট্টগ্রামের বারইয়ারহাট কলেজ মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঝাঁকঝমক পূর্ন উদ্বোধন চট্টগ্রামের মীরসরাইতে চাঁদাবাজি-ধান্দাবাজি সহ নানাবিধ: অপকর্মে ধরা পড়ে পিটুনি ৩ জন খেলে ও কমছে না অপ সাংবাদিকদের দৌরাত্ম্য আর কোনো দিন চুয়েটে ফিরবে না মর্মে মুচলেকা দিয়ে অবরুদ্ধ থেকে ডিসি এসপি’র সহায়তায় পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশ সদস্যদের কঠোর বার্তা এসপির চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে পুকুরে পড়ে এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু, লাশ উদ্ধার। গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) কর্তৃক শ্রীপুর মডেল থানা পরিদর্শন, চট্টগ্রামের বিএনপি’র রাজনীতিতে দুই শিংহ পুরুষ আসলাম চৌধুরী ও ডাক্তার শাহাদাত হোসেন, একজন কোণঠাসা অপরজন ষড়যন্ত্রের শিকার ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যাশা, আলোচনায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ

গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) কর্তৃক শ্রীপুর মডেল থানা পরিদর্শন,

 

মো: আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২.৩০ ঘটিকায় গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার মহোদয় থানার হাজিরকৃত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে উপস্থিত অফিসার ও ফোর্সদেরকে অবগত করেন এবং পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।

পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষনে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পরে তিনি থানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অথ), গাজীপুর, জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, গাজীপুর, অফিসার ইনচার্জ, শ্রীপুর মডেল থানা গাজীপুরসহ কাপাসিয়া থানার অফিসার ও ফোর্সবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page