বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা ৪ ও ৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে চট্টগ্রামের বারইয়ারহাট কলেজ মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঝাঁকঝমক পূর্ন উদ্বোধন চট্টগ্রামের মীরসরাইতে চাঁদাবাজি-ধান্দাবাজি সহ নানাবিধ: অপকর্মে ধরা পড়ে পিটুনি ৩ জন খেলে ও কমছে না অপ সাংবাদিকদের দৌরাত্ম্য আর কোনো দিন চুয়েটে ফিরবে না মর্মে মুচলেকা দিয়ে অবরুদ্ধ থেকে ডিসি এসপি’র সহায়তায় পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশ সদস্যদের কঠোর বার্তা এসপির চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে পুকুরে পড়ে এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু, লাশ উদ্ধার। গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) কর্তৃক শ্রীপুর মডেল থানা পরিদর্শন, চট্টগ্রামের বিএনপি’র রাজনীতিতে দুই শিংহ পুরুষ আসলাম চৌধুরী ও ডাক্তার শাহাদাত হোসেন, একজন কোণঠাসা অপরজন ষড়যন্ত্রের শিকার ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যাশা, আলোচনায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশ সদস্যদের কঠোর বার্তা এসপির

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠন এবং পেশাগত শৃঙ্খলা ও নৈতিকতার মানদণ্ড সমুন্নত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি পুলিশ সদস্যদের মাদক সেবন, মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং জনগণের আস্থা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকলে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানকালে এসব কথা বলেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদক সমাজ ও দেশের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে। কোনো পুলিশ সদস্য যেন মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা মাদকসংশ্লিষ্ট কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা যেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সেদিকেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মাদক নির্মূলে জেলা পুলিশের দৃঢ় অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পেশাগত শৃঙ্খলা বজায় রেখে জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকলে দেওয়া এসব নির্দেশনার মধ্য দিয়ে মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠন, পেশাগত নৈতিকতা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের বিষয়ে পুলিশ সুপারের অবস্থান তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page