বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে মাটি কাটা গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে মীরসরাইকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির অগ্রযাত্রা অব্যাহত চট্টগ্রামের মীরসরাইয়ের মেয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় থাকা পুলিশের এসআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছে তার স্ত্রী। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট’র দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে ২ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে লালবাগে জমিদারি ভোজকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট একজন নুরুল আমিন এমপি আধুনিক মীরসরাইয়ের রুপকার : কিন্তু, তার সু’নামধর্মী কর্মের বাধা হয়ে দাড়াচ্ছে বিএনপি’র নেতা নামধারী কতিপয়রা!

চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের সাহায্য-সহযোগীতা পাওয়ার মানবিক আবেদন।
বলাবাহুল্য, অঢেল টাকা দিয়ে কে, কি করবেন? দু’চোখ বন্ধ হলে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরে।
সুতরাং, যে বা যারা অঢেল টাকার মালিক এবং মানবিক মনের অধিকারী তাদের প্রতি অনুরোধ-একবার উপরোল্লিখিত কথা ভাবনায় রেখে মানবিক মন প্রদর্শন করুন, থাকা অঢেল টাকার মধ্যে যৎকিঞ্চিৎ হলে ও বিলিয়ে দিন মানব সেবায়।
যে বা যাদের সেই মানবিক মন আছে তারা বিভিন্ন মেডিকেল-হাসপাতালে গিয়ে নিজের চোখে অবস্থা দেখে সহযোগীতায়র হস্ত প্রসারিত করুন আল্লাহ কে খুশি করে পরকালের সম্পদ বানানোর জন্য।
রোগ- আল্লাহ প্রদত্ত। এবং তা সবার জন্য সমান হলে ও যাদের কাছে অগাধ টাকা আছে তাদের গায়ে না লাগলে ও যাদের কাছে টাকা নেই তাদের করুন অবস্থা দেখতে টাকা নিয়ে চলে যান বিভিন্ন মেডিকেল- হাসপাতালে।
মেডিকেল কলেজ হাসপাতাল যদি বা সরকারি। তথাপি, সেখানে ও টাকা ছাড়া হয়না বেঁচে থাকার আকুতির সমাধান। আর প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক সহ অন্যান্য স্বাস্থ্য সেবা মূলক নামধারী প্রতিষ্ঠানে যাদের কাছে টাকা আছে তাদের কোনো চিন্তা হচ্ছে না।
তবে, হায়াত যদি আল্লাহ রাব্বুল আল আমীন শেষ করে দেন তখন আর অঢেল টাকা দিয়ে ও কোনো কাজ হয় না।
কিন্তু, যাদের কাছে টাকা নেই তাদের কথা বলাবাহুল্য। এবং তাদের জন্য যে কোনো মানবিক মনের অধিকারীদের মন কাঁদবে- অবশ্যই কাঁদবে যে তা বিশ্বাসে ও থাকা ব্যাঞ্চনীয়।
পূর্ব অভিজ্ঞতা যদি ও বা রয়েছে কিছুটা, তবে- গতকাল চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর বিপরীতে অবস্থিত বিএনপি নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র- প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এর মালিকানাধীন ‘ট্রিটমেন্ট হাসপাতাল’ এ নিয়ে যাওয়া এ প্রতিবেদক এর নিকটাত্মীয় মুমুর্ষ্য এক রোগীকে দেখতে গিয়ে যথেষ্ট অভিজ্ঞতা হলো উপরোল্লিখিত বিষয়াবলী সম্পর্কে। দেখা গেলো অনেক রোগী-ই ভর্তি আছেন সেখানে। তাদের মধ্যে যারা অঢেল টাকার মালিক তাদের স্বর্গে বাস করার হাল! আর যাদের টাকা নেই তাদের অবস্থা বেসামাল!!
এই প্রতিবেদক এর নিকটাত্মীয় ওই রোগীর পরিবার নেহায়েত- ই গরিব।
তথাপি, জীবন বাঁচানোর চেষ্টায় দৌড়ঝাঁপ এবং কাকুতি মিনতির কমতি দেখা যাচ্ছে না তাদের। সহযোগিতা করার মানুষের বড়- ই অভাব। রক্ত হীন শরীরে রক্ত পুষ করা, ডাক্তার ও হাসপাতাল খরচ এবং ঔষধ কেনা সহ দৈনিক ৩০ হাজার টাকার বিষয়টি সংশ্লিষ্টদের কাছ থেকে জানার পর চোখে অন্ধকার দেখার সামিল তাদের।
তথাপি, রোগীকে বাঁচাতে পরিবারের শেষ সম্বল জায়গা বিক্রি করে এবং অন্যান্যদের কাছ থেকে হাত পেতে সাহায্য সহযোগিতা নেয়ার আশায় আপাতত: সেখানে রাখতে হয়েছে তাকে। বিস্তারিত শুনে এই প্রতিবেদক নিজের কাছে খুব খারাপ লাগলে ও করার কিছু না থাকায় প্রতিবেদনটি লিখে দৃষ্টি আকর্ষণ করছেন মানবিক মনের অধিকারী ধর্নাঢ্য ব্যাক্তি বিশেষের।
এবং পুর্ন বিশ্বাসে রাখছেন- এমন ও মানবিক মনের অধিকারী রয়েছেন যারা ওই রকম আর্থিক অবস্থার মারপেঁচে থাকা জীবন সংকটাপন্ন রোগীদের প্রতি সাহায্য- সহযোগীতা সহ সহানুভূতির হস্ত প্রসারিত করতে এগিয়ে আসেন এবং আসবেন ও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page