শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রাজধানীতে ভয়াবহ যানজট

গত কিছুদিন ধরে রাজধানী ঢাকায় যানজট বেশি দেখা যাচ্ছে। তবে আজকে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের কারণে স্থবির হয়ে আছে রাস্তা। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে হাজার হাজার আলেম-ওলামারা ভিড় জমিয়েছেন। এর ফলে আশপাশের এলাকায় প্রচুর যানজটে সৃষ্টি হয়েছে।
বিশেষ করে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, বাংলা মোটর, কারওয়ানবাজার ও ফার্মগেট এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে সকাল থেকে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর সড়কে আজকের সম্মেলনে অংশগ্রহণকারীদের বহনকারী বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। অনেক অংশগ্রহণকারীকে পায়ে হেঁটেও সম্মেলনস্থলের দিকে যেতে দেখা গেছে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে খামার বাড়িতে এক ঘণ্টায় এসেছেন সাইফুল ইসলাম নামে এক যাত্রী। তিনি বলেন, আজকে রাস্তায় এত জ্যাম যা চিন্তা করা যায় না। নরমালি মোহাম্মদপুর থেকে খামারবাড়ি আসছে ৩০ মিনিটের মতো সময় লাগে। আজকে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে।
দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে ফার্মগেট থেকে হেঁটে বাংলামোটরে যান বাসার খন্দকার। তিনি বলেন, আজকে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় বন্ধ বলা চলে। কোনো যানবাহন চলাচল করছে না। রাস্তায় যানবাহন স্থবির হয়ে পড়ে রয়েছে। তাই হেঁটেই আসতে হয়েছে।
এদিকে মহাসম্মেলনকে কেন্দ্র করে আসা মানুষজনের ভিড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়। হাজার হাজার মানুষের ভিড়ে শাহবাগ থেকে টিএসসি, টিএসসি থেকে দোয়েল চত্বর ও টিএসসি থেকে নীলক্ষেত যাওয়ার রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page