শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

চট্টগ্রামে বিনামূল্যে ডেঙ্গু টেস্টের সুযোগ করে দিলেন মেয়র শাহাদাত

চট্টগ্রামে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করানোর সুযোগ করে দিয়েছেন নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার নগরীর দক্ষিণ খুলশীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন এ সেবার কথা উল্লেখ করেন।

মেয়র শাহাদাত বলেন, নগরীর মেমন হাসপাতালের ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল স্থাপন করেছি। কারও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শক্রমে সেখানে বিনামূল্যে এনএস-১ এন্টিজেন টেস্ট করাতে পারবেন। ফ্রি টেস্টের পাশাপাশি আক্রান্তদের সেবা দিতে প্রস্তুত আমাদের চিকিৎসকেরা।
এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা বাড়ানোর কার্যক্রম চালু করা হয়েছে এবং মশার লার্ভা ধ্বংস করতে স্প্রে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়, যা ডেঙ্গু রোগ বিস্তারের জন্য দায়ী। এ জন্য বাড়ির আঙ্গিনার কোথাও পানি জমতে দেয়া যাবে না। ছাদে বা বারান্দায় ফুলের টব বা পানির টব খালি রাখার অভ্যাস গড়ে তুলতে হবে, যা নগরবাসীর সচেতনতার মধ্য দিয়ে সম্ভব।

দক্ষিণ খুলশী চসিক জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা একরামুল করিম, এমএ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটনসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page