শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

হংকংয়ে ই-পাসপোর্ট সেবা চালু

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হংকংয়ে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) এই সেবা চালু করা হ‌য়।
কনসাল জেনারেল ইসরাত আরা, হংকংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল কাজী শমসের উদ্দিনসহ পাসপোর্ট অধিদপ্তর নিয়োজিত কারিগরি প্রতিনিধির উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কনসাল জেনারেল তার বক্তব্যে প্রবাসীদের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বি‌ভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন। তিনি হংকং কনস্যুলেটে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, কনস্যুলার সেবা সহজ করতে কনস্যুলেট সর্বদা সচেষ্ট রয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের সেবা দেওয়া উন্নত এবং সহজতর হবে এবং ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্নেল কাজী শমসের উদ্দিন তার বক্তব্যে পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সার্বিক সহযোগিতার জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান ও কনসাল জেনারেলকে একটি স্মারক উপহার দেন।

অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতিনিধিদল ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন।

এর আগে তারা দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের ই-পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকংয়ে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট এবং পাসপোর্ট অধিদপ্তরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে চার প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্টের এনরোলমেন্ট ফর্ম প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কনস্যুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. কামরুল হাসান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page