বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বিজয় দিবস : নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর ৩২ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন।
কমিশনপ্রাপ্তরা হলেন- মো. আব্দুল গফুর, মুহাম্মদ আজহারুল ইসলাম, মো. বদিরুজ্জামান, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মো. অলিউল হক তালুকদার, মোহাম্মদ ছলিম উল্ল্যাহ খাঁন, মো. বাবুল হোসেন হাওলাদার, মোহাম্মদ রহিজ উদ্দিন, মোহাম্মদ আকতার ফারুক, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জফির উদ্দিন, মো. বদরুল হক, মো. তারেক আহমেদ, মোহাম্মদ সাইফুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, সেলিম বিশ্বাস, নিপলু বড়ুয়া, মোহাম্মদ তাজ উদ্দিন, কাজী শওকত হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, বি এম এনামুল হক, মো. মাহবুবুল হক, মো. আব্দুস সবুর সরকার, মোহাম্মদ ছাইদুল ইসলাম, মোহাম্মদ তফসির আহমেদ, মো. রেজাউল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নূর আলম মিয়া, মোহাম্মদ আরিফুজ্জামান, এফ এম ফয়েজুর রহমান ও মোহাম্মদ আব্দুল হালিম।

নৌবাহিনীর এ অনারারি কমিশন ১৬ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page