শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বাংলাদেশ থেকে জাহাজ যাচ্ছে আরব আমিরাতে

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ৩টি জাহাজ। এর মধ্যে রয়েছে একটি ল্যান্ডিং ক্রাফট এবং দুটি টাগবোট। জাহাজ ও নৌযান নির্মাণকারী শিল্পপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড জাহাজ তিনটি রপ্তানি করতে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি জানায়, রায়ান নামে ল্যান্ডিং ক্রাফটি একেবারেই প্রস্তুত রয়েছে। কয়েকদিনের মধ্যেই এটি সংযুক্ত আরব আমিরাতের ক্রেতার হাতে হস্তান্তর করা হবে। ৬৯ মিটার লম্বা জাহাজটি ওই বড় জাহাজের মালামাল পরিবহনে ব্যবহৃত হবে। এছাড়া খালিদ ও ঘায়া নামে দুটি টাগবোট প্রায় তৈরি হয়ে গেছে। দুয়েক মাসের মধ্যে একই প্রতিষ্ঠানের হাতে টাগবোট দুটি হস্তান্তর করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, সবশেষ ২০২০ সালে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ রপ্তানি করেছিল। এরপর ২০২৩ সালে আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের ৮টি জাহাজ নিমার্ণের জন্য চুক্তিবদ্ধ হয় ওয়েস্টার্ন শিপইয়ার্ড।
ওয়েস্টার্ন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, চুক্তির ৮টি জাহাজই ২০২৫ সালের মধ্যে মারওয়ান শিপিংয়ের কাছে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে। আমাদের প্রতিষ্ঠান ২০১৭ সালে বিদেশি এই ক্রেতার কাছে আরও একটি জাহাজ রপ্তানি করেছিল। সন্তুষ্ট হয়ে তারা পুনরায় আমাদের কাছে এসেছে।

তিনি আরও বলেন, ওয়েস্টার্ন শিপইয়ার্ড এ পর্যন্ত মোট ৩৩টি জাহাজ বিশ্বের ১১টি দেশে রপ্তানি করে। যার মূল্য ১০০ মিলিয়ন ডলারের চেয়েও বেশি। আগামী মাসের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশনের কাছে আরও দুটি যাত্রীবাহী জাহাজ এমভি রূপসা ও এমভি সুগন্ধা হস্তান্তর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page