শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

জাতীয় সরকার গঠন করবে বিএনপি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম। সব সংস্কারের কথা সেখানে বলা আছে। সুতরাং সংস্কার নিয়ে নতুন করে কারো এত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। জাতীয় সরকার করে বিএনপি ৩১ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।
রোববার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ-সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নেবে। আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি। আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে। আমরা প্রায়োরিটির ভিত্তিতে কোনো ইনভেস্ট করিনি। আমাদের প্রায়োরিটি বেসিস ইনভেস্টমেন্ট দরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে। এ দুই খাতে ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।

সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন ড. শেখ আহমাদ-আল-নাহিদ ও প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চারজন নবাগত শিক্ষার্থী বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page