বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ভারত-পাক সীমান্তে যে শখ পূরণ করতে চেয়েছিলেন ইরফান

ক্যানসার আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান বলিউড অভিনেতা ইরফান খান। প্রয়াত এই অভিনেতার শূন্যতা এখনও টের পায় বলিউড। ইন্ডাস্ট্রিতে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘দ্য সং অফ স্করপিয়নস’ নামের একটি ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেছিলেন শশাঙ্ক আরোরা। সেই কাজের অভিজ্ঞতা টেনে এক রোমাঞ্চকর ঘটনা তুলে আনলেন ইরফানের এই সহশিল্পী।
‘তিতলি’ খ্যাত অভিনেতা শশাঙ্ক ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জানানলেন, ভারত-পাকিস্তান সীমান্তে নাকি ঘুড়ি ওড়াতে চেয়েছিলেন ইরফান! সে ঘটনা তুলে শশাঙ্ক বলেন, ‘ছবির শ্যুটিং তখন চলছিল রাজস্থান এবং পাকিস্তানের সীমান্তে। ইরফান একদিন হঠাৎ আমাকে বললেন, চলো, একটা বাইক নিয়ে সীমান্তে যাই এবং ওখানে ঘুড়ি ওড়াই’।
ইরফানের এ কথা শুনে চমকে যান শশাঙ্ক। তারপর ইরফান নাকি বলেছিলেন, ‘আমি ঘুড়ি উড়িয়ে দেখতে চাই, কোন পক্ষ আগে গুলি চালায়।’ শশাঙ্ক জানান, ইরফানের প্রস্তাব শুনেই ছবির প্রযোজক ভয় পেয়ে যান। তিনি বহু অনুরোধ করে সে যাত্রায় ইরফানকে আটকে দেন।

‘দ্য সং অফ স্করপিয়নস’ নামের সেই ছবিটি যদিও ইরফানের প্রয়াণের পর মুক্তি পায়। যার সিংহভাগ শ্যুটিং হয় জয়সলমেরে। শশাঙ্ক এও জানিয়েছেন, ছবির শ্যুটিংয়ের সময় ইরফান বেশ অসুস্থ ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page