বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

শাহরুখের মতো আর কেউ নেই : অনন্যা

বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও তার পরিবারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা শাহরুখকে ‘একজন অসাধারণ বাবা’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে, শাহরুখ এখনও তাদের খোঁজখবর ও খেয়াল রাখেন।
অনন্যা বলেন, ‘শাহরুখের মতো আর কেউ নেই। তিনি আমাদের খেলার দিনগুলোতে তায়কোয়ান্দো প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দিতেন।

আমরা যা যা করতাম তার সবটাতেই তিনি উপস্থিত থাকতেন।’
তার কথায়, ‘এখনও তিনি জানতে চান আমরা কী করছি এবং আমাদের খুব খেয়াল রাখেন। এছাড়াও, যখন তিনি আমাদের সঙ্গে কথা বলেন তখন তার মধ্যে এমন একটা গুণ রয়েছে যে আপনাকে অনুভব করায় যে আপনিই বিশ্বের একমাত্র ব্যক্তি। তার মতো আর কেউ নেই।’

শাহরুখ ছাড়াও অনন্যা তার মেয়ে সুহানা খানের খুব কাছের বন্ধু। হিন্দি চলচ্চিত্র জগতে অনন্যার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শাহরুখ-কন্যা অন্যতম। অনন্যাকে প্রায়শই শাহরুখের ছেলে আরিয়ান খান এবং আব্রাহাম খানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায়।

প্রসঙ্গত, অনন্যাকে শেষবার করণ সিং ত্যাগীর ‘কেশরী চ্যাপ্টার ২’-এ অক্ষয় কুমার এবং আর মাধবনের সঙ্গে দেখা গেছে। তাকে এরপর কার্তিক আরিয়ানের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’’ ছবিতে দেখা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page