শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

কোরবানির পশুর চামড়া ফেলে হালদা নদী দূষণের অভিযোগে মামলা

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী দূষণের অভিযোগে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১০ জুন) ফটিকছড়ি থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের তেরপারী খালের তেরপারী ব্রিজ সংলগ্ন খালে ঈদুল আজহার পরের দিন কোরবানির পশুর ৫০০ চামড়া ও বর্জ্য ফেলার ঘটনা ঘটে। তেরপারী খালটি হালদা নদীর শাখা খাল হিসেবে পরিচিত। খবর পেয়ে মঙ্গলবার তেরপারী খাল ও ব্রিজ এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের টিম। পরিদর্শন শেষে পরিবেশ দূষণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। এজাহারে তেরপারী খালে ফেলা চামড়া পচে হালদা নদী দূষণের অভিযোগ তুলে ধরা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বলেন, ৮ জুন চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রাকে করে কোরবানির পশুর বিক্রি না হওয়া চামড়া এনে তেরপারী খালে ফেলেন।

তিনি জানান, তেরপারী খালের সঙ্গে মিশে আছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এ নদী থেকে সরাসরি মাছের ডিম সংগ্রহ করা হয়। চামড়া ফেলায় এ নদী দূষণের কবলে পড়ার শঙ্কা রয়েছে। ঈদের পরের দিন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুমানিক ৬০০ থেকে ৭০০ পিস চামড়া খাল থেকে তুলে গর্তে পুঁতে রাখেন। তবে কারা এ কাজ করেছেন, তা শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বলা যাবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণে রয়েছে এবং উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুরু থেকেই ঘটনাটির প্রতি দৃষ্টি রেখেছেন। তিনি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page