শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের ১১ মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির উদাহরণ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেমন এবার ঈদে সবকিছু ভালোমতো হয়েছে। দুই একটা চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে বড় কোন সমস্যা হয়নি।

এতে বোঝা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কোন লিমিট নেই বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এটি যত উন্নত হবে ততো ভালো। আমরা আরও উন্নত করার চেষ্টা করছি।

এসময় তিনি জানান, এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। এ সময় এপিবিএন সদস্যদের মারণাস্ত্র ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এপিবিএন এর রুলস এবং নরমাল পুলিশের রুলস এক না। যদি কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন তারা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধ করে। সবাই যুদ্ধ করবে কিন্তু এদেরকে সম্মুখসারিতে থেকে যুদ্ধ করতে হয় এজন্য তাদের হাতিয়ারটা অন্যান্য বাহিনীর থেকে একটু আলাদা।

তিনি আরও বলেন, প্রতি বাহিনীতেই যার যার কাছে অস্ত্র থাকবে। তবে মারণাস্ত্র বলতে যেটি বোঝায়, ভারি অস্ত্র এটি এপিবিএন সদস্যদের কাছে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page