শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সরকারি সব অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক নিয়মে শুরু হবে। গত ৫ জুন শুরু হয়েছিল টানা এ ছুটি।
ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত অনেক মানুষকে গ্রাম থেকে রাজধানীতে ফিরতে দেখা গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলোর বেশ চাপ টার্মিনালগুলোতে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে শনিবার বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে।
গতকাল সারাদিন যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাস স্টপেজে যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সঙ্গে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী।

নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনে করে ঢাকায় কমলাপুরে নামেন তৌহিদুল ইসলাম। তিনি সচিবালয়ে চাকরি করেন বলে জানান।
তিনি জানান, বাস কাউন্টারগুলোতে ঢাকায় আসার যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ঢাকা থেকে ফিরতি গাড়ির জন্য আগে থেকেই টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে টিকিট না পেয়ে লোকাল গাড়িতেও আসছেন।

ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন থেকে ছুটি শুরু হয়। ১৫ জুন থেকে সরকারি সব অফিসে নিয়মিত কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page