শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সাইমুমের পরিবেশনার মধ্য দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা দেশের গান- ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।
দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী। অনুষ্ঠানে থাকছে ধর্মীয় বিরতিসহ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ও ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা। চলবে রাত ৮টা পর্যন্ত।

আয়োজকরা বলছেন, ‘এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page