বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

৩০ অক্টোবরের মধ্যে ১০টির বেশি সিম ডি-রেজিস্টার করার নির্দেশ

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করার সুযোগ থাকবে। আগে একজনের নামে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের যে নিয়ম ছিল তা পরিবর্তন করে ১০টিতে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে একজন গ্রাহকের নামে ১০টির বেশি নিবন্ধিত সিম ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের অবশ্যই অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবর মধ্যেই ডি-রেজিস্টার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করা হলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য দেশের সব টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক পত্রিকাকে প্রচার করার অনুরোধ করেছে বিটিআরসি। একইসঙ্গে গ্রাহকদের নিজ নিজ নিবন্ধিত সিমের তথ্য যাচাই করার জন্য *16001# ডায়াল করার পরামর্শও দেওয়া হয়েছে।
সূত্র মতে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশ গ্রাহকের নামে, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page