বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

অনুমতি ছাড়া দেয়ালে পোস্টার লাগানো যাবে?

নির্বাচন, মাহফিল, পণ্যের প্রচারণা, বিভিন্ন আয়োজন ও উপলক্ষকে কেন্দ্র করে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর প্রবণতা দেখা যায়। দেয়াল মালিকদের অনেকেই এতে বিরক্ত হয়ে দেয়ালে লিখে দেন, ‘ অনুমতি ছাড়া পোস্টার লাগানো নিষেধ’।
অনুমতি ছাড়া ব্যক্তি মালিকানাধীন কোনো দেয়ালে পোস্টার লাগনো ইসলামেও সমর্থিত নয়। ইসলামের দৃষ্টিভঙ্গিতে কারো মালিকানাধীন সম্পদ তার অনুমতি ছাড়া ভোগ করা বা ব্যবহার করা নিষিদ্ধ। অন্যের সম্পদের ক্ষতি করা নিষিদ্ধ। তাই ব্যক্তিমালিকানাধীন বাড়ি বা প্রতিষ্ঠানের দেয়ালে বাড়ির মালিকের অনুমতি ছাড়া পোস্টার লাগানো বৈধ হওয়ার কোনো সুযোগ নেই।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। (সুরা বাকারা, আয়াত : ১৮৮)

উবাদা ইবন সামিত (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন যে, অন্যের ক্ষতি করা যাবে না এবং  ক্ষতির প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না। (সুনানে ইবনে মাজা: ২৩৪০)
কোরআনের আয়াত ও হাদিসের আলোকে আলেমদের মতামত হলো, মাহফিল, নির্বাচন বা কোনো পণ্যের প্রচারণায় অনুমতি ছাড়া অন্যের বাড়ির দেয়ালে পোস্টার লাগানো যাবে না। তাই কোথাও পোস্টার লাগাতে চাইলে দেয়ালের মালিকের অনুমতি নিতে হবে অথবা পোস্টার লাগানোর জন্য নির্ধারিত জায়গা বা বিকল্প উপায়ে পোস্টার লাগাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page