শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

ছোটবেলাতেই বিয়ে-ডিভোর্স! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা

প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’ করতে গিয়েই অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তবে সেই সম্পর্ক খুব একটা সুখের হয়নি। বছরখানেকের ব্যবধানে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর নতুন সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। ডিভোর্সের পর এই প্রথম নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন তিনি। আর শুধু পরিচয়ই করালেন না, সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করলেন, বিয়ে করার কথাও ভাবছেন ২০২৫ সাল নাগাদ।

দুর্গা পুজার মাঝেই জীবনে আসা ভালোবাসার সঙ্গে পরিচয় করান অভিনেত্রী। মধুমিতা প্রেমে পড়েছেন দেবমাল্য চক্রবর্তীর। অভিনেত্রী আনন্দবাজারকে জানালেন, তারা ছোটবেলার বন্ধু। মাঝে অনেকটা সময় যোগাযোগও ছিল না দুজনের। এরপর হঠাৎই যোগাযোগ। দেখা হওয়ার পর আটকে গেছেন একে-অপরের মায়াতে, ভালোবাসার বাঁধনে। যদিও প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেও তিনি কী করেন বা কোথায় থাকেন তা নিয়ে রহস্য রেখেছেন মধুমিতা। জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত। মাত্র ১৮ বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। ২০১৫ সালে ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সারেন তিনি। এরপর ২০১৯ সালে তাদের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে। যদিও সম্পর্ক ভাঙার পরেও একে-অপরকে নিয়ে কোনো কটু মন্তব্য করেননি এই জুটি। তবে অল্প বয়সেই বিয়ে করা নিয়ে আক্ষেপ শোনা গিয়েছিল মধুমিতার কণ্ঠে।

অভিনেত্রী বলেন, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলার একটা আফসোস তো রয়েছেই। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে ক্যারিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম।’

দেবমাল্যর সঙ্গে প্রেম নতুন শুরু হলেও, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এখন থেকেই। স্পষ্ট করলেন, ‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি হচ্ছি’। জানালেন পরের বছর, অর্থাৎ ২০২৫ সালেই হয়তো সুখবরটা ভাগ করে নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page