এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : প্রতিবেদনের প্রাসঙ্গিক বিষয়: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বিগত আওয়ামী আমলের সাংবাদিকতা এবং বর্তমান বিএনপি আমলের সাংবাদিকতা।
বিগত আওয়ামী আমল আর বর্তমান বিএনপি আমলের সাংবাদিকতায় বহুগুণ পরিবর্তন, বেড়েছে দালালী-ধান্দাবাজি তবে, এই প্রতিবেদক আছেন আগেকার মতো বহাল তবিয়তে। এবং সেই রকম থাকার ও বাসনা অন্তরে পুষে চলেছেন তিনি।
প্রাসঙ্গিক বিষয় হলো- মীরসরাইয়ে যে সব সাংবাদিক নামধারীরা বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের দালালী করে চলে অগাধ টাকার মালিক বনে গেছে তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর কয়েকদিন গা ডাকা দিয়ে পলাতক থাকার পর বহাল তবিয়তে ফিরে এসে আওয়ামী লীগ নেতাদের লাথি মেরে ফেলে দেয়ার অবস্থা সৃষ্টি করে কতিপয় বিএনপি নেতাদের দালালী শুরু করে আবারো টাকার পাহাড় ঘটিয়ে চলছে! আর এই প্রতিবেদক রয়েছেন বহাল তবিয়তে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ও এই প্রতিবেদক কারো দালালী এবং পা ছাটা গোলামের মতো না চলার কারণে অগাধ টাকার মালিক বনে যাওয়া তো দুরের কথা খুব বেশি অভাবগ্রস্ততার মধ্যে দিন রজনী পার করে এসেছেন! আর এখনো আছেন সেই এক-ই রকম অবস্থায়।
বিএনপি’র মধ্যে থাকা কিছু নেতা নামধারী রাজনৈতিক জ্ঞান-বুদ্ধিহীন কিছু ব্যক্তি রয়েছে যারা, তারা নিজেদের ছবি ও নাম-পদবী পত্রিকায় আনাতে পারলে নিজেদের কে মনে হয় একটা কিছু মনে করে! আর সেই জন্য তারা যখন যারা ক্ষমতায় থাকে তাদের পদলেহন কারী ওই সব সাংবাদিক নামধারীদের টাকা দিয়ে ভাড়া খাটানোর মতো পিছে পিছে ঘুরিয়ে পত্রিকায় নিউজ দিয়ে নিজেদের কে একটা কিছু মনে করার ভাব দেখায়!
এই প্রতিবেদক কিন্তু, তা থেকে দুরে যেমন ছিলেন আওয়ামী আমলে লীগের নেতা নামধারীদের কাছ থেকে অনেক দুরে ঠিক তেমনি ভাবে এখনো দুরে আছেন বিএনপি আমলের নেতা নামধারী দুই নম্বরী ব্যাক্তিদের থেকে অনেক দুরে। নিজেকে সাংবাদিক হিসেবে দাবী না করলে ও কিন্তু আওয়ামী আমলে সন্ত্রাসীদের হাতে একাধিক বার নির্যাতনের শিকার মীরসরাইতে বিএনপি’র একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব রত: বিএনপি’র একমাত্র সাংবাদিক হিসেবে কারো কাছে নতুন করে পরিচয় দেয়ার প্রয়োজন আছে বলে ও মনে করার মতো নয়।
দালালী, চাটুকারি আর পদলেহন করেন না বলে মীরসরাইতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক সাংবাদিকদের মধ্যে তিনি-ই একমাত্র অভাবগ্রস্ত সাংবাদিক!?
ভূয়া নয়, তরুণ বয়সী প্রবীণ একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে যখন মন চায় দলীয় প্রোগ্রাম কাভারেজ দেয়ার চেষ্টা করে থাকেন তিনি নয়তো নহে। সত্যিকারার্থের দল নিবেদিত প্রাণ বিএনপি’র নেতা কর্মীরা একটু গলা ঝাঁকিয়ে বলতে পারেন- দিনকাল পত্রিকার সাংবাদিক এম, এ কাশেম কি লিখে থাকেন এবং পত্রিকায় নিউজ করেন?
কেউ কি তারর লেখা এবং পত্রিকায় করা নিউজ দেখেন না? নাকি লিখতে জানেন ও না তিনি?
মীরসরাইতে বিএনপি’র একমাত্র সাংবাদিক হয়ে ও ৫ আগষ্টের আগে লাপাত্তা থাকার পর ৫ আগষ্টের পরে এসে দলের মধ্যে জায়গা করে নেয়া বিএনপি’র সুবিদবাদী নেতা নাম ধারীদের কাছে মুল্য না থাকলে ও কিন্তু একজন সাংবাদিক হিসেবে নিজের কাছে মুল্য অনেক বেশি মূল্য রয়েছে বলে মনে করে চলেন তিনি এবং চলবেন বলে আশাবাদী তিনি।
সকলের সর্বাত্মক সহযোগিতা পেয়ে থাকলে নির্লোভ এবং সততা, নিষ্ঠা ও পুর্ন আন্তরিকতায় আগুয়ান থাকবেন পারবেন তিনি ইনশাল্লাহ।