শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দায়িত্ব অবহেলা ও আওয়ামী লীগ নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট বরখাস্ত চট্টগ্রামের মীরসরাইয়ে বিগত আওয়ামী আমল আর বর্তমান বিএনপি আমলের সাংবাদিকতায় বহুগুণ পরিবর্তন, বেড়েছে দালালী-ধান্দাবাজি চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি চট্টগ্রামের মীরসরাই সদরে বিএনপি’র বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত, সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্য কারীদের প্রতিহত করার ঘোষণা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সাড়া দেশে ভূমিহীন আন্দোলনের মানববন্ধন : সিরাজগঞ্জে অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের দাবি ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সফল সভাপতি আল আমিন শেখের বিরুদ্ধে অপপ্রচার পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ ব্যবসা প্রতিষ্ঠানসহ পুড়ে ছাই পাঁচ বসতঘর ও মন্দির চট্টগ্রামের মীরসরাইয়ে ৩ তলার উপর থেকে পড়া ভারী বস্তুর আঘাতে সাংবাদিক কাশেম আহত, হত্যা চেষ্টা নয় তো? চট্টগ্রামে পুলিশের ডিআইজি কুদ্দুস চৌধুরী বদলি, তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন শামসুল হক হ্রদয় বিদারক ঘটনা: চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী- সন্তানের মৃত্যুর ২৪ দিন পর স্ত্রীর ও পরপারে গমন

চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার প্রার্থী হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি, তথাপি- বিপাকে পড়ার সম্ভাবনা দলীয় ভাবে মনোনয়ন দানে সিদ্ধান্ত কারীদের।
সূত্র মতে, স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অতি দ্রুত তার সহিত ঘনিয়ে আসতেছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের এখনো কোনোটি বিএনপি’র পক্ষ থেকে দলীয় ভাবে কাউকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়নি। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবে একজনকেও মনোনয়ন দেয়া হবে। আর দলের সবাই দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে করে যাওয়ার নির্দেশনা ও রয়েছে। দল মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বি হয়ে দলের কেউ প্রার্থী হয়ে নির্বাচন করার চেষ্টা করলে তাকে দল থেকে বহিষ্কার ও করার ‘খড়ঘ’ চাপিয়ে দেয়া হয়েছে।
এর বাইরে মেম্বারদের মেম্বার ও মহিলা মেম্বার ও নাকি দলগত ভাবে একজনকে দেয়া হবে প্রতিটা ওয়ার্ড ভিত্তিক। মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে কেবল মাত্র বিএনপি’র প্রার্থী রয়েছে প্রায় দুই শতাধিক! আর মেম্বার প্রার্থী হবে মনে হয় হাজার খানেক!! বলতে গেলে বলা চলে- সবাই যেনো এইবার দলের ক্ষমতা ফলে চেয়ারম্যান ও মেম্বার হয়ে যেতে চাইতেছে! আর সেই জন্য দলের কোনো কিছুর তোয়াক্কা না করে বিরামহীন ভাবে চষে বেড়াচ্ছে নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ড গুলো। পারলে যার যাহা সাধ্যমতো দান- অনুদান সহ নানাবিধ: কর্ম সাধনের খৈ ফুটিয়ে যাচ্ছে। তাদের ওই সব কর্ম
অবস্থা দেখে মনে হওয়ার কথা যে, হয় তারা দল থেকে মনোনয়ন পেয়ে গেছেন নয়তো চেয়ারম্যান হয়ে গেছেন। মুলত: দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি যে এখনো ঝুলে থাকা থেকে কনফার্মতার আলোর মুখ দেখেনি।
তাদের কাণ্ডকারখানা দেখে মানুষ বলাবলি করছে যে, যে বা যারা এতো কর্ম হৈ হুল্লোড়ে মেতে রয়েছে যদি কি না তারা দল থেকে মনোনয়ন বঞ্চিত ড়ন তাহলে তাদের ওই সব কর্মের কি হবে? একজন আরেকজন এমনো বলতে শোনা গেছে যে- আরে ভাই কি যে বলেন! দেখবেন চেয়ারম্যান এর চেয়ারে বসতে পারলে তার সাথে আপনার মতো অনেকেই কথা ও বলতে পারবে না!! আর তারা-ই বিএনপি’র বর্তমান সময়ের নেতা!!!
তবে, ওই রকম দেরকে যাচাই বাছাই করে যদি দল থেকে মনোনয়ন দেয়া না হয় তাহলে আগামীতে বিএনপি’র জন্য অন্ধকার অপেক্ষা করবে যে তা নির্ঘাত বলা চলে বলে ও মনে করছেন অনেকেই।
সুতরাং, অনেক ভেবে চিন্তে এবং যাচাই বাছাই করে তার পর ওই রকমের বাদ দিয়ে ভারীবাত্তক একজন সদালাপী-মিষ্টভাসী, লোভহীন ব্যাক্তিকে দল থেকে চেয়ারম্যান এবং মেম্বারের জন্য মনোনয়ন দিলে বিএনপি’র আগামীর জন্য ভালো বৈ মন্দ হবে না।
মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে চেয়ারম্যান একজন ও ৯ ওয়ার্ডে ৯ জন মেম্বার এবং ৩ ওয়ার্ডে তিনজন মহিলা মেম্বার পদে দলীয় ভাবে মনোনয়ন প্রদান করার দায়িত্ব এমপি’র ওপর থাকায় মীরসরাইয়ের এমপি নুরুল আমিন প্রায় সময় তার বক্তব্যে বলে আসার ধারাবাহিকতায় ২৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা-রাতে উপজেলা অডিটমে মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও মেম্বার এর জন দল থেকে মনোনয়ন প্রত্যাশী সবার (প্রায়) উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় নুরুল আমিন এমপি আবারো তার সেই বক্তব্যে পুনরোল্লেখ করে বলেন- দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দল থেকে একজনকেই মনোনয়ন দেয়া হবে। এবং যাকে দল থেকে মনোনয়ন দেয়া হবে সবাই সকল ধরনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ ভাবে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে যেতে হবে। অন্যথায় দল থেকে তাকে বহিস্কার করা হবে।
এমন বক্তব্যে শুনে উপস্থিত অনেকেরই চেহারা সুরত একেবারেই যেনো ফ্যাকাশে হয়ে যায়। তার পর ও সেই বিষয়ে কারো করনিয় কিছু নেই এবং থাকবে ও না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page