এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : গোপালগঞ্জ সহ সারা দেশব্যাপী সরকারি ভাবে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ২৪ নভেম্বর (মঙ্গলবার) বিকালে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক লায়ন তাহের আহমেদ, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব সালাহ্ উদ্দিন সেলিম চেয়ারম্যান, আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মাসুকুল আলম সোহান, ৯ নং মীরসরাই সদর ইউনিয়ন বিএনপি’র সংগ্রাম পরিষদের সাবেক আহবায়ক কাজী রেজাউল করিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ ও ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মীরসরাইয়ের কোথাও আওয়ামী সন্ত্রাসীরা সন্ত্রাস- সহিংসতা সহ যে কোনো নৈরাজ্যে জনক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করা হলে তার সমুচিত জবাব দেয়া হবে।
তিনি আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো অপতৎপরতা রুখে দিতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার আহবান জানান।
পরে নুরুল আমিন এমপি’র সু’দক্ষ নের্তৃত্বে অত্যন্ত সু’শৃঙ্খল ও নজরকাড়া এক বিশাল মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।