শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দায়িত্ব অবহেলা ও আওয়ামী লীগ নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট বরখাস্ত চট্টগ্রামের মীরসরাইয়ে বিগত আওয়ামী আমল আর বর্তমান বিএনপি আমলের সাংবাদিকতায় বহুগুণ পরিবর্তন, বেড়েছে দালালী-ধান্দাবাজি চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি চট্টগ্রামের মীরসরাই সদরে বিএনপি’র বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত, সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্য কারীদের প্রতিহত করার ঘোষণা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সাড়া দেশে ভূমিহীন আন্দোলনের মানববন্ধন : সিরাজগঞ্জে অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের দাবি ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সফল সভাপতি আল আমিন শেখের বিরুদ্ধে অপপ্রচার পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ ব্যবসা প্রতিষ্ঠানসহ পুড়ে ছাই পাঁচ বসতঘর ও মন্দির চট্টগ্রামের মীরসরাইয়ে ৩ তলার উপর থেকে পড়া ভারী বস্তুর আঘাতে সাংবাদিক কাশেম আহত, হত্যা চেষ্টা নয় তো? চট্টগ্রামে পুলিশের ডিআইজি কুদ্দুস চৌধুরী বদলি, তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন শামসুল হক হ্রদয় বিদারক ঘটনা: চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী- সন্তানের মৃত্যুর ২৪ দিন পর স্ত্রীর ও পরপারে গমন

দায়িত্ব অবহেলা ও আওয়ামী লীগ নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট বরখাস্ত

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : দায়িত্ব অবহেলা ও আওয়ামী লীগ নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর মোহাম্মদ মুজাহিদ নামে এক সার্জেন্টকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২২ নভেম্বর তাকে বরখাস্ত করা হয় বলে বিলম্বে প্রাপ্ত সংবাদ সূত্রে প্রকাশ।
বরখাস্তকৃত সার্জেন্ট মুজাহিদ এর গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
সূত্র জানায়, গত ১৮ নভেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং মোড়ে পুলিশ বক্সে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সার্জেন্ট মোহাম্মদ মুজাহিদকে মামলার বাদী হতে বলা হলে তিনি তাতে রাজি হননি।
উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ করে দায়িত্ব অবহেলার এ ঘটনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সার্জেন্ট মুজাহিদের মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে আওয়ামী লীগ নেতাদের সাথে তার সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ সংবাদ মাধ্যম কে জানান, ‘দায়িত্ব অবহেলার কারণে মুজাহিদ নামে এক সার্জেন্টকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার মুঠোফোনের ফরেনসিকের বিষয়টি তিনি জানেন না বলে ও জানান’
গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির আহমেদ ভূঁইয়া সংবাদ মাধ্যম কে বলেন, ‘বিষয়টি আমাদের অভ্যন্তরীণ।’ সুতরাং, এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page