শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

অমুসলিমের জন্য দোয়া করা যাবে?

অমুসলিম আত্মীয়স্বজন বা পরিচিতজনের জন্য মুসলিমরা দোয়া করতে পারবেন কিনা এমন প্রশ্ন করেন অনেকে। এ বিষয়ে ইসলামী চিন্তাবিদদের মতামত হলো— জীবিত অমুসলিমদের জন্য দোয়া করা বৈধ।
ইসলাম ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষের প্রতি ন্যায়, দয়া, সদাচরণ ও বন্ধুত্বপূর্ণ আচরণের শিক্ষা দেয়। তাই মুসলমানরা তাদের অমুসলিম আত্মীয়, প্রতিবেশী বা বন্ধুর সুস্থতা, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবেন।

তবে অমুসলিমদের জন্য সর্বোত্তম দোয়া হলো তাদের হেদায়েতের জন্য প্রার্থনা করা। সঠিক পথে আসার জন্য নিরন্তর দোয়া করা। রাসুল (সা.)-এর হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায়।
ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, রাসুল (সা.) বলেছেন: ‘হে আল্লাহ! এই দুই জন লোকের মধ্যে যে ব্যক্তি আপনার কাছে অধিক প্রিয় তার মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন: আবু জেহেল কিংবা উমর বিন খাত্তাব।’ (সুনানে তিরমিজি; হাদিস: ৩৬৮১)
ইসলাম সব মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সদ্ব্যবহার বজায় রাখতে উৎসাহ দেয়। কোনো বিধর্মী আত্মীয় বা প্রতিবেশী অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখতে যেতেন এবং দ্বীনের দওয়াত দিতেন।

সহিহ বুখারিতে আছে, এক ইহুদী কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমত করত। সে অসুস্থ হয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন। তখন সে মুসলমান হয়ে গেল। (সহিহ বুখারি, হাদিস : ১৩৫৬, ৫৬৫৭)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page