মো : আব্দুল বাতেন বাচ্চু, 
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভবানীপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৫ বস্তাভর্তি বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে ওই অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহের কথা স্বীকার করেছে।
উদ্ধার করা মদসহ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।