সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অকাল প্রয়াত রফিকুলের পরিবারে অন্ধকার: তিন হাফেজ সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আকুল আবেদন চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি, পরিবারের সদস্যদের হাত পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ভালুকার ভরাডোবায় হিজড়া সম্প্রদায়ের উৎপাত নিয়ে জনদুর্ভোগ,কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকের ক্যামেরা ও টাকা লুট; মারধর ও প্রাণনাশের হুমকি। গাজীপুরে ১৫ বস্তা মাদক সহ দুই জন কে আটক করেছে র‍্যাব, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম সুন্দরগন্ঞ্জ হাসপাতালে রোগীকে দেয়া হলো শ্যাওলা ধরা রুটি: স্বাস্থ্য ঝুকিতে রোগীরা! ‘ভালোবাসি গাইবান্ধা, ঢাকা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা ও সংবর্ধনা ৫ আগস্ট জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন,

ভালুকার ভরাডোবায় হিজড়া সম্প্রদায়ের উৎপাত নিয়ে জনদুর্ভোগ,কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর

মো : আব্দুল বাতেন বাচ্চু,
বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় সড়কে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের অর্থ আদায়ের কারণে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ,ব্যস্ত সড়কে পথচারীদের রাস্তা পারাপার এবং যানবাহনে ওঠা-নামার সময় অর্থ আদায়ের জন্য গাড়ির কাছে গিয়ে দাঁড়ানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে অনেক সময় যাত্রী ও পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন।

স্থানীয়দের দাবি,অতীতে এ ধরনের পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনায় সাধারণ পথচারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে ভরাডোবা এলাকায় বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে এনে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী ভালুকার সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন,হিজড়া সম্প্রদায়ের সদস্যদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রেখে তাদের জন্য বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করা হলে একদিকে যেমন তাদের জীবিকার সুযোগ সৃষ্টি হবে,অন্যদিকে সড়কে অর্থ আদায়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগও কমবে।

জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভরাডোবার স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page