বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ নুরের ছাপা দল পাগল জিয়া আদর্শের একজন সাচ্চা সৈনিক শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ সহ ৩ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। মীরসরাইয়ের অলিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছে প্রশাসন কিশোরগঞ্জ পৌর নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় মাওঃ কে এম নাজিম উদ্দিন শ্রীপুরের অবদার মোড়ে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১! বিএমএসএফের ৪০ জেলা শাখা কমিটি মেয়াদোত্তীর্ণ ‎কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ড বিতরণ, উপকৃত হবেন শত শত পরিবার সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে চট্টগ্রামের মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রার্থী মাঈন উদ্দিন দোয়া চাইলেন, সদস্য না হয়ে ও কি করার আছে? ৩১ দফার আলোকে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ড বিতরণ, উপকৃত হবেন শত শত পরিবার

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
‎কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ইউনিয়নের নির্বাচিত ৪৫৮টি পরিবার নিয়মিত আর্থিক সহায়তা পাবেন।
‎গত ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‎প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন লতিফাবাদ ইউনিয়নের অবশিষ্ট কার্ডগুলো বাংলাদেশ কৃষি ব্যাংকের লতিফাবাদ শাখা থেকে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। পিএমটি (Proxy Means Test) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৪৫৮ জন ফ্যামিলি কার্ডধারী প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন।
‎কার্ড বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, জেনারেল ম্যানেজার জামিল আহমেদ, সালাহ উদ্দিন রাজিব, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম এবং লতিফাবাদ ইউনিয়নের কার্ড বিতরণ সমন্বয়কারী এজিএম আনোয়ার হোসাইনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‎জানা গেছে, গত ৬ আগস্ট থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক লতিফাবাদ শাখার ব্যবস্থাপক মাসুদ রানার নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তারা ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
‎এ কার্যক্রম বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
‎সংশ্লিষ্টরা আশা করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে। এতে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page