এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
বিগত আওয়ামী দুঃশাসনামলে যদি ও বা জিম্মি অবস্থায় থাকতে হয়েছিলো তথাপি দলের কর্মকান্ডে অনেক টা সক্রিয় থেকে দলীয় সাধারণ নেতা কর্মীদের সাথে প্রায় সময় যোগাযোগ রক্ষা করে চলেছিলেন এবং প্রকাশ্যে মীরসরাই সদরে অবস্থানে ও ছিলেন বর্তমান উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জাতীয়তাবাদী তাঁতি দলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে যাওয়া মোঃ নুরের ছাপা।
যার শরীরের রক্ত কণিকায় শহীদ জিয়া আদর্শের পতাকা বাহী রাজনৈতিক সংগঠন বিএনপি’র রাজনীতি বহমান। অতীত আওয়ামী দুঃশাসনামলে এখনকার বাঘা বাঘা নেতা নামধারীদের সুবিধার ষোল কলা পূর্ন করাদের মধ্যে অনেকেই ছিলো শহরকেন্দ্রিক আরাম আয়েসী জীবন কাটানোর মহা নায়ক। আর ওই নুরের ছাপার মতো যারা জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও এলাকায় থেকেছিলো তারা বর্তমানে দল ক্ষমতাসীন হলে ও সকল ধরনের সুযোগ সুবিধা হীন।
শুধু মাত্র দলকে ভালোবাসার তাগিদে দলীয় কর্মে মাঠে সময় দিয়ে যাচ্ছেন।
অতীত সময়ে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করা নুরের ছাপার জন্য আগামী দিনে কি অপেক্ষা করছে বলা না গেলেও দলের প্রবীণ একাধিক জন তার জন্য আগামীর শুভ কামনা রাখছেন।