
মো: আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
৩১ দফার আলোকে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীর হাতে ফলের চারা বিতরণ করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৬ আগস্ট) সকালে মাওনা ইউনিয়নের সিংগার দিঘি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ৬০০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা তুলে দেওয়া হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তারুল করিম মোড়ল শামীমের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিংগার দিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত বৃক্ষরোপণ ও তার পরিচর্যা করার আহ্বান জানান।