বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ নুরের ছাপা দল পাগল জিয়া আদর্শের একজন সাচ্চা সৈনিক শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ সহ ৩ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। মীরসরাইয়ের অলিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছে প্রশাসন কিশোরগঞ্জ পৌর নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় মাওঃ কে এম নাজিম উদ্দিন শ্রীপুরের অবদার মোড়ে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১! বিএমএসএফের ৪০ জেলা শাখা কমিটি মেয়াদোত্তীর্ণ ‎কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ড বিতরণ, উপকৃত হবেন শত শত পরিবার সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে চট্টগ্রামের মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রার্থী মাঈন উদ্দিন দোয়া চাইলেন, সদস্য না হয়ে ও কি করার আছে? ৩১ দফার আলোকে শ্রীপুরে ৬০০ শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ সহ ৩ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।

মো : আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

​বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​আটককৃতরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোসাইদ এলাকার গহিন বনের ভেতর আদিবাসী একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিল।

মাদক সেবন করে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল। এরই প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী পুলিশকে তথ্য দেওয়া দেয়।

​পরবর্তীতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ অভিযানে চোলাই মদের চিহ্নিত স্পটে অভিযান পরিচালনা করে ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়,

এ সময় অপরাধে জড়িত তিনজনকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page