শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ মো: শামছুজ্জোহা তার সদিচ্ছার সারথি হিসেবে পাশে চান সমাজের বিত্তবানদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ সেপ্টেম্বর ফেনী আসার সুবাদে ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে ফেনী শহর ও আশপাশের এলাকা দীর্ঘ ৩৩ বছর পর চলতি মাসেই চালু হতে যাচ্ছে উত্তর চট্টগ্রামের সু’বিশাল বাস টার্মিনাল, ভোগান্তি কমবে চালক-সহকারী ও যাত্রীদের করিমগঞ্জে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ১ উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বাজারে নামে পান দোকানী কামে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে মাদক সহ আটক করেছে পুলিশ। কামরাঙ্গীরচরে শ্রমিক জোটের সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় নিহত ২ জনের পরিচয় সনাক্ত চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার তারে জড়িয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত পতনের বৃত্তে পুঁজিবাজার, দীর্ঘস্থায়ী দরপতনে ক্ষয়ে যাচ্ছে বিনিয়োগকারীর পুঁজি, ফিরছে না আস্থা চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন কালে আকস্মিক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত ও ১ উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর: আহত কর্মকর্তা গুরুতর: আহত

উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বাজারে নামে পান দোকানী কামে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে মাদক সহ আটক করেছে পুলিশ।

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বাজারে ট্রাফিক মোড়ের পূর্ব পাশ্বস্থ অলংকার হোটেলের সামনে গিয়াস ষ্টোর নামের ছোট পান দোকানে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৯ পিস বিভিন্ন ব্রান্ডের ইউনানী মেডিসিন, নগদ ১০ হাজার টাকা ও বাড়ির রান্না ঘরের উপরে থাকা গোপন কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম সহ গিয়াস উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ।
সূত্র জানায়, দীর্ঘদিন যাবত উক্ত গিয়াস উদ্দিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসতেছে
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাসঙ্গিক ক্রমে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, মাদকের বিরুদ্ধে আমার ‘জিরো টলারেন্স’ রয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত কেউ ছিড়ে পাবে না।
ওসি বলেন, আমরা মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী র‍্যালি করেছি এবং যাহা অব্যাহত ও রেখেছি। তাতে ও যদি মাদক ব্যবসার সাথে জড়িতরা সতর্ক না হয়ে মাদক ব্যবসা চালায় তাহলে কেউ-ই পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page