শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দ মো: শামছুজ্জোহা তার সদিচ্ছার সারথি হিসেবে পাশে চান সমাজের বিত্তবানদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ সেপ্টেম্বর ফেনী আসার সুবাদে ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে ফেনী শহর ও আশপাশের এলাকা দীর্ঘ ৩৩ বছর পর চলতি মাসেই চালু হতে যাচ্ছে উত্তর চট্টগ্রামের সু’বিশাল বাস টার্মিনাল, ভোগান্তি কমবে চালক-সহকারী ও যাত্রীদের করিমগঞ্জে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ১ উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বাজারে নামে পান দোকানী কামে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে মাদক সহ আটক করেছে পুলিশ। কামরাঙ্গীরচরে শ্রমিক জোটের সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় নিহত ২ জনের পরিচয় সনাক্ত চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার তারে জড়িয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত পতনের বৃত্তে পুঁজিবাজার, দীর্ঘস্থায়ী দরপতনে ক্ষয়ে যাচ্ছে বিনিয়োগকারীর পুঁজি, ফিরছে না আস্থা চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন কালে আকস্মিক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত ও ১ উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর: আহত কর্মকর্তা গুরুতর: আহত

করিমগঞ্জে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ১

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় খোকন মিয়া (৪০) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
‎নিহত হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তিনি চার বছর, দুই বছর ও নয় মাস বয়সী তিন শিশুসন্তানের জনক। আহত খোকন মিয়া একই এলাকার সাইদুর রহমানের ছেলে।
‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে হেলিমসহ কয়েকজন শ্রমিকের একটি দল পাশের বিলে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ মেঘলা আকাশে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই হেলিম গুরুতর আহত হয়ে পড়েন। পাশে থাকা খোকন মিয়াও বজ্রপাতে সংজ্ঞাহীন হয়ে যান।
‎পরে সঙ্গে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত খোকন মিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our Like Page