শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ইমান, তাকদির ও একটি হজ ফ্লাইট

লিবিয়ার এক তরুণ হজযাত্রী আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি, এ বছর হজ পালনের দৃঢ় মনোবাসনা নিয়ে রওনা হয়েছিলেন পবিত্র মক্কায় উদ্দেশে। এটি এমন এক অভূতপূর্ণ আত্মিক ইবাদত, যা বিশ্বের প্রত্যেক মুসলমান অন্তত একবার পালন করতে চায়।

কিন্তু সমস্যা বাধে বিমানবন্দরে। নিরাপত্তাজনিত কারণে তাঁকে ইমিগ্রেশনেই আটকে দেওয়া হয়।

তাঁর অপরাধ, তাঁর পদবি ‘আল গাদ্দাফি’। কারণ লিবিয়ার গৃহযুদ্ধের এক দশকের বেশি সময় পরও কিছু নিরাপত্তাব্যবস্থায় এই পদবি কালো তালিকাভুক্ত হিসেবে রয়ে গেছে। যার ফলে তার দলের অন্য সদস্যরা বিমানে ওঠা শুরু করলেও, তিনি (আমের) ইমিগ্রেশন কাউন্টারেই আটকে ছিলেন। তিনি বারবার অনুরোধ করার পরও সিস্টেমের এই ত্রুটির কোনো সমাধান না পাওয়ায় বিমান ক্যাপ্টেন নিরাপত্তাঝুঁকি ও সময়সূচির অজুহাতে তাঁকে রেখেই উড্ডয়নের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

তবু আমের অনড় থাকেন। (আল্লাহর ওপর ভরসা রেখে) তিনি বলেন, ‘আমি এখান থেকে সরব না, যতক্ষণ না হজের সফরে যেতে পারি।’

আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই সেই বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং বিমান ফিরে আসে। ক্ষণিক মেরামতের পর ফের যাত্রা শুরু করলেও আবারও বিমানে ত্রুটি দেখা দেয় এবং আবারও বিমানটি ফিরে আসতে বাধ্য হয়।

যাত্রী ও ক্রুদের ভাষ্যমতে, দ্বিতীয়বার জরুরি অবতরণের পর ক্যাপ্টেন ঘোষণা দেন, ‘আমি কসম খাচ্ছি, আমের না থাকলে আমি আর এই বিমান ওড়াব না।’

এরপরই কর্তৃপক্ষ দ্রুত আমেরকে ভ্রমণের ছাড়পত্র দেয়। তৃতীয়বারের চেষ্টায়, আমেরকে সঙ্গে নিয়েই অবশেষে বিমানটি সাফল্যের সঙ্গে যাত্রা সম্পন্ন করে।

এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই একে আল্লাহর কুদরতের নিদর্শন ও কবুল হওয়ার দোয়া বলে মনে করেন।

আমের স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমি শুধু হজে যেতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করতাম, যদি তা আমার জন্য লেখা থাকে, তবে কোনো শক্তিই আমাকে থামাতে পারবে না।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page