সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়াস্থ রিলাক্স জোন আবাসিক হোটেলে পুলিশের উপ- পরিদর্শক নিহত, রক্তাক্ত আহত স্ত্রী ও শিশু সন্তান শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ‘ক্যাফে আফছার’ হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কদমতলীতে অপটিকসের দোকান থেকে ৫টি ককটেল উদ্ধার, আটক ১ সরকারের গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রামের যারা রয়েছেন তাদের মাধ্যমে চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে …. বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান অকাল প্রয়াত রফিকুলের পরিবারে অন্ধকার: তিন হাফেজ সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আকুল আবেদন চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি, পরিবারের সদস্যদের হাত পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ভালুকার ভরাডোবায় হিজড়া সম্প্রদায়ের উৎপাত নিয়ে জনদুর্ভোগ,কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকের ক্যামেরা ও টাকা লুট; মারধর ও প্রাণনাশের হুমকি। গাজীপুরে ১৫ বস্তা মাদক সহ দুই জন কে আটক করেছে র‍্যাব,

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মো : আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

(৯ আগস্ট) রোববার দুপুরে ঢাকা – মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের কার্যক্রম চালানো হয়েছে।

হাইওয়ে থানা পুলিশের অভিযানের ফলে মহাসড়কের পাশে দখল হয়ে থাকা জায়গা উদ্ধারের পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সড়ক সংকুচিত হয়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। বিশেষ করে জৈনা বাজার এলাকায় পথচারী ও যানবাহন চলাচলে নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) কামরুজ্জামান বলেন , মহাসড়ক দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page