মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ সংবাদ — মানবিক আবেদন 🚨 চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাটে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের নিন্দা-প্রতিবাদ ও মানববন্ধন চট্টগ্রামের মীরসরাইয়ে ফ্রিজ বিস্ফোরণে ৪ বসতঘরে আগুন, পুড়ে গেছে ৩০ লক্ষাধিক টাকার জিনিসপত্র চট্টগ্রামের মীরসরাইয়ের কাস্টম কর্মকর্তা (সিলেটে কর্মরত:) ফেনীর লাল পোলে সড়ক দুর্ঘটনায় নিহত। হোয়াইক্যং সীমান্তে ৬৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ৬০০ জামগাছের চারা বিতরণ করা হয়েছে, ৬ দফা মেনে নিন, না হয় সরকার পতনের আন্দোলন ১ দফা শুরু হবে …..মীরসরাইয়ে ডাঃ শফিকুর রহমান গ্রাম আদালতের হস্তক্ষেপে জায়গা ও কাটা গাছ ফিরে পেলেন অভিযোগকারী চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগজ্ঞে বাস-লরি-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ১২

৬ দফা মেনে নিন, না হয় সরকার পতনের আন্দোলন ১ দফা শুরু হবে …..মীরসরাইয়ে ডাঃ শফিকুর রহমান

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জনগণের গণদাবি অবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, “জনগণের গণদাবি সম্বলিত ৬ দফা মেনে না নিলে পরবর্তীতে তা ১ দফায় পরিনত হয়ে সরকার পতনের আন্দোলনে রুপ নিবে।
৫ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫টায় উত্তর চট্টগ্রামের মীরসরাই সদরে ১১ দলীয় ঐক্যে জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপি’র মুখ্য সমন্বয়ক
নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সন্ত্রাসীরা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে চলেছে। তিনি বলেন, সরকার দলীয় ওই সব সন্ত্রাসীরা আমাদেরকে্ রাম দাস, হকিস্টিক সহ নানাবিধ: অস্ত্র নিয়ে ভয় দেখায়। কিন্তু, আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। নাসির উদ্দিন পাটোয়ারী হেসে হেসে বলেন, ওই সব কিছু আমরা ছোটো বেলায় খেলনা হিসেবে ব্যবহার করে এসেছি
সরকারের কাছে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।তারা তাদের বক্তব্য দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাওয়ার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও এসে বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এনসিপির আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, এবি পাটির অধ্যাপক মজিবুর রহমান, জাগপার সেক্রেটারি রাশেদ প্রধান, মীরসরাই থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী (পরাজিত) ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সাইফুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page