মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ সংবাদ — মানবিক আবেদন 🚨 চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাটে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের নিন্দা-প্রতিবাদ ও মানববন্ধন চট্টগ্রামের মীরসরাইয়ে ফ্রিজ বিস্ফোরণে ৪ বসতঘরে আগুন, পুড়ে গেছে ৩০ লক্ষাধিক টাকার জিনিসপত্র চট্টগ্রামের মীরসরাইয়ের কাস্টম কর্মকর্তা (সিলেটে কর্মরত:) ফেনীর লাল পোলে সড়ক দুর্ঘটনায় নিহত। হোয়াইক্যং সীমান্তে ৬৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ৬০০ জামগাছের চারা বিতরণ করা হয়েছে, ৬ দফা মেনে নিন, না হয় সরকার পতনের আন্দোলন ১ দফা শুরু হবে …..মীরসরাইয়ে ডাঃ শফিকুর রহমান গ্রাম আদালতের হস্তক্ষেপে জায়গা ও কাটা গাছ ফিরে পেলেন অভিযোগকারী চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগজ্ঞে বাস-লরি-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ১২

হোয়াইক্যং সীমান্তে ৬৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার

 

 

কামাল উদ্দিন জয়
কক্সবাজার জেলা প্রতিনিধি

উখিয়ার হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী কোনাপাড়া বেড়িবাঁধ সংলগ্ন স্থান দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায় বিজিবির টহল দল। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি পলিব্যাগ কোনাপাড়া বেড়িবাঁধ সংলগ্ন একটি গেওয়া গাছের কাছে ফেলে দ্রুত পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৫টি কাটে আনুমানিক ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page