মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ৩ তলার উপর থেকে পড়া ভারী বস্তুর আঘাতে সাংবাদিক কাশেম আহত, হত্যা চেষ্টা নয় তো? চট্টগ্রামে পুলিশের ডিআইজি কুদ্দুস চৌধুরী বদলি, তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন শামসুল হক হ্রদয় বিদারক ঘটনা: চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী- সন্তানের মৃত্যুর ২৪ দিন পর স্ত্রীর ও পরপারে গমন আওয়ামী লীগ নেতা গ্রেফতার চট্টগ্রামের মীরসরাইয়ের বাড়িয়াখালী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন ছাত্র দল নেতা নাঈম সরকার চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে মাটি কাটা গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে মীরসরাইকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির অগ্রযাত্রা অব্যাহত

হ্রদয় বিদারক ঘটনা: চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী- সন্তানের মৃত্যুর ২৪ দিন পর স্ত্রীর ও পরপারে গমন

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী মেয়ের মৃত্যুর শোক কাতর স্ত্রী ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর পরপারে গমন করলেন স্ত্রী ও। সূত্র মতে, স্বামী সন্তান হারানো রেশমী আক্তার (২৬) টানা ২৪ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১৪ নভেম্বর (শনিবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রেশমী আক্তার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শাইরার বাপের বাড়ির মৃত দেলোয়ারের স্ত্রী ছিলেন।
গত ২৩ অক্টোবর রাতে স্বামী মোঃ দেলোয়ার হোসেন তার দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত ও স্ত্রী রেশমি সহ পরিবারের পরিচিতজনদের নিয়ে একটি অটোরিক্সায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিক্সাটির সাথে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার হোসেন।
গুরুতর: আহতাবস্থায় রেশমী ও তার মেয়েকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ওয়াসিফা জান্নাতকে মৃত ঘোষণা করেন। এবং আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
দীর্ঘ ২৪ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে গতকাল রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। রেশমীর মৃত্যুর মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page