জিবিসি টিভি নিউজ চট্টগ্রাম অফিস : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ৩ তলার উপর থেকে পড়া ভারী বস্তুর আঘাতে জিবিসি টিভি চ্যানেল এর চট্টগ্রাম প্রতিনিধি ও দৈনিক ‘দিনকাল’ পত্রিকার মীরসরাই-উত্তর চট্টগ্রামে দায়িত্ব রত: নিজস্ব প্রতিনিধি-সাংবাদিক এম, এ কাশেম আহত হয়েছেন।
সন্দেহ জাগার- ই কথা যে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে হত্যা চেষ্টা নয় তো?
বড়ো ধরনের বিপদ থেকে রক্ষা পেয়ে আল্লাহর দরবারে অশেষ শোকরিয়া আদায় করে সাংবাদিক কাশেম বলছেন-
আল্লাহ অসীম দয়ালু এবং রহমানুর রহিম যে তা অন্তরে লালন করে চলছেন বলে আল্লাহ তাকে সব সময় ছায়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন বলে শোকর আলহামদুলিল্লাহ।
মা-বাবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমত গুনে গতকাল বড়ো ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। তিনি এ ও বলেন,
জানি না কারো কোনো ইন্ধনে এমন ধরনের বিপদ ঘটাতে চেয়েছিলো কী না? প্রতি দিনের মতো তিনি গতকাল ১৪ নভেম্বর (শনিবার) পেশাগত দায়িত্ব পালনের নিমিত্তে মীরসরাই সদরের স্কুল মার্কেটের নিচে (মিষ্টি দোকানের পাশে) পান দোকানের সামনে অবস্থান করে কথা বলছিলেন সেখানে থাকা পান দোকানদারের সাথে। এমন সময় আকস্মিক ভাবে উপর তলা থেকে কাজ করা (দ্বোতলায় ইলেকট্রনিক দোকানের) রতদের কাজ করার হালকা-ভারী একটা গোল টুল তার গায়ের ওপর এসে পড়ে!
তাতে মাথা ও বাহুতে আঘাত প্রাপ্ত হন তিনি। কাউকে কিছু বলতে পারলেন না ঘটনাটি অজ্ঞাত থাকার কারণে। শুধু ভাবনায় রেখেছেন ঘটনাটি নিয়ে।
উদ্যেশ্যে প্রণোদিত হয়ে কেউ কি এমন ঘটনা ঘটিয়ে তার জীবন ও শারীরিক ক্ষতি করতে চেয়েছিলো, নাকি নিছক অসাবধানতা বশত: দুর্ঘটনা?
ঘটনার পর অনেকেই শান্তনা দিয়েছেন।
তবে, ঘটনার বিষয়বস্তু সম্পর্কে কেউ-ই কোনো ধারণা করতে পারেননি।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত লেখালেখি এবং পত্রিকায় নিউজ করে আসার সূত্র ধরে মীরসরাইতে থাকা সাংবাদিকদের মধ্যে একাধিক জন সহ রাজনৈতিক কিছু ব্যক্তি বিশেষ ও তার শত্রু হয়ে বেশ কয়েকবার তার ক্ষতি সাধন করার চেষ্টা চালিয়ে আসছিলো। ইতোপূর্বে (বিগত আওয়ামী লীগ সরকারের সময়) সাংবাদিক কাশেম এর ওপর পর পর ৪ বার হামলা চালিয়ে রক্তাক্ত আহত করা হয়েছিলো, ২ বার অপহরণের ও চেষ্টা করা হয়েছিলো। এবং লাখো টাকার জিনিসাধী ও লুটে নেয়া হয়েছিলো। আর প্রতি নিয়ত: হুমকি ধামকি তো তার নিত্য সঙ্গের সঙ্গী হিসেবেই ছিলো।