মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ৩ তলার উপর থেকে পড়া ভারী বস্তুর আঘাতে সাংবাদিক কাশেম আহত, হত্যা চেষ্টা নয় তো? চট্টগ্রামে পুলিশের ডিআইজি কুদ্দুস চৌধুরী বদলি, তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন শামসুল হক হ্রদয় বিদারক ঘটনা: চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী- সন্তানের মৃত্যুর ২৪ দিন পর স্ত্রীর ও পরপারে গমন আওয়ামী লীগ নেতা গ্রেফতার চট্টগ্রামের মীরসরাইয়ের বাড়িয়াখালী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন ছাত্র দল নেতা নাঈম সরকার চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে মাটি কাটা গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে মীরসরাইকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির অগ্রযাত্রা অব্যাহত

চট্টগ্রামে পুলিশের ডিআইজি কুদ্দুস চৌধুরী বদলি, তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন শামসুল হক

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তদস্থলে নতুন ডিআইজি হয়ে আসছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।১৫ নভেম্বর (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) পদেও রদবদল আনা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি এবং গোপালগঞ্জের এসপি মোঃ হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page